আব্বাসের মতো রবিউলের চাঁদাবাজির রাজত্ব খান খান করে দেব: নাসীরুদ্দীন

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ PM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ PM
শ্রমজীবী মানুষের সম্মানে মাসব্যাপী ইফতার কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী

শ্রমজীবী মানুষের সম্মানে মাসব্যাপী ইফতার কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী © টিডিসি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমানে একজন মন্ত্রী এসেছে সে এই দুর্নীতি, চাঁদাবাজকে নতুন নাম দিয়েছে সমাঝোতা। তার মাধ্যমে যে আমাদের রেলের উন্নয়ন হবে, সড়কের উন্নয়ন হবে, নৌ পথের উন্নয়ন হবে, আশা দেখি না। সে বাংলাদেশে চাঁদাবাজিকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চালাচ্ছে, হালাল করার চেষ্টা চালাচ্ছে। খুনের মামলার আসামীকে তিনটা মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এখন আবার সে বাংলাদেশে চাঁদাবাজি হালাল করার চেষ্টা চালাচ্ছে। এই রবি নতুন করে মির্জা আব্বাসের সাম্রাজ্যের দায়িত্ব নিতে চাচ্ছে। মির্জা আব্বাসের সাম্রাজ্যকে যেভাবে আমরা খানখান করেছি, এই রবিউল আলমের চাঁদাবাজি, সন্ত্রাস, খুনের যে রাজত্ব আছে, আমরা খান খান করে দেব ইনশাআল্লাহ। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনের নেভিগলিতে শ্রমজীবী মানুষের সম্মানে মাসব্যাপী ইফতার কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বলেন, তারেক রহমানের যে প্লান, এই প্লানের মধ্যে চাঁদাবাজদের পুনর্বাসন করার প্লান দেখতে পাচ্ছি। তারেক রহমানকে অনুরোধ জানাব আপনার প্লানে কোন চাঁদাবাজদের রাখবেন না। যদি রাখেন তাহলে দাদাদের যে পরিণতি হয়েছে আপনাদেরও ইনশাল্লাহ সেই পরিণতি হবে।

এসময় তিনি সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে বলেন, আমরা যখন শহীদ হাদি হত্যাকান্ডের বিচারের দাবিতে মাঠে নেমেছিলাম আমাদেরকে বলা হল ইলেকশন বানচাল করার উদ্দেশ্য। এখন তো নির্বাচন হলো, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের কোন উদ্যোগ নিতে যারা সরকার গঠন করেছে তাদের মধ্যে দেখিনি। আমার কাছের বড় ভাই যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আপনি আমাদের আন্দোলন দেখেছেন, যা যা করেছেন, এখন ভুলের কাফফারা দিতে শুরু করেন। হাদি হত্যাকান্ডের বিচার নিয়ে কোন উদ্যোগ আপনার নেই। আমরা যখন মাঠে গিয়েছিলাম আপনারা অনেক কথাই বলেছেন। এখন যেহেতু মন্ত্রণালয় পেয়েছেন তাহলে দ্রুত গতিতে এই বিচারের উদ্যোগ নিবেন। সাথে সাথে ঢাকা-৮ আসনের যিনি সংসদ সদস্য হয়েছে, এ বিষয়ে ওনারও বক্তব্য চাই। শহীদ হাদি হত্যাকান্ডের বিচারের বিষয়ে সুস্পষ্ট উদ্যোগ চাই।

মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৩০ শোরুম ম্যানেজার, আবেদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঘাটে পড়ে ছিল দুই জোড়া স্যান্ডেল, পুকুরে মিলল দুই শিশুর মরদেহ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পর্যায় সারণি মনে রাখার অভিনব কৌশল নিয়ে যবিপ্রবি শিক্ষার্থীর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now