বিক্ষোভের ডাক জামায়াতের

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ PM
জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামী © ফাইল ছবি

দেশের বিরাজমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন জানান, দেশের বিরাজমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে বিকেল ৩টায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। এদিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত হলেন তারেক রহমান

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। নবনির্বাচিত এই সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

চীনের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেল এআই সিনেমা, আয়…
  • ২৩ অক্টোবর ২০২৬
মুত্রথলির ক্যান্সার, সতর্ক হবেন যেসব লক্ষণ দেখলে
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনার নির্দেশে পাহাড় ভাঙতে রাজি আছি’— সাবেক প্রতিমন্ত্রীর …
  • ২৩ অক্টোবর ২০২৬
ভোটার তালিকা সংশোধন নিয়ে ককরোচদের বিক্ষোভে যোগ দিলেন ভারত…
  • ২৩ অক্টোবর ২০২৬
ব্যর্থতার অভিযোগ তুলে ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিআইইউ ছাত্রশক্তির আসন্ন কমিটিতে আলোচনায় যারা
  • ২৩ অক্টোবর ২০২৬