সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি, দুটি শপথই নিল জামায়াত

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ PM
শপথ নিলেন জামায়াতের এমপিরা

শপথ নিলেন জামায়াতের এমপিরা © সংগৃহীত

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে এবং একই সঙ্গে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। আজ দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তবে বিএনপি সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও তারা ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। উল্লেখ্য যে, এই বাস্তবায়ন আদেশের ৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর একই অনুষ্ঠানে নির্বাচিত প্রতিনিধিদের পরিষদ-সদস্য হিসেবে আলাদা শপথ নেওয়ার বিধান রয়েছে ।

শপথ অনুষ্ঠানের আগে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সকালে এক বিশেষ পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছিলেন, 'বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া পর্যন্ত জামায়াতের নির্বাচিতরা কোনো শপথই নেবেন না।' তবে পরবর্তীতে জামায়াত তাদের অবস্থান পরিবর্তন করে এবং আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানান, 'দুপুর ১২টায় জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত ছিল। তাঁরা সেখানে যাবেন।'

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসনে জয়লাভ করে দেশের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এ ছাড়া দলটির নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সব মিলিয়ে মোট ৭৭টি আসন পেয়েছে।

ট্যাগ: জামায়াত
ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9