দুই কন্যা শিশুকে বিক্রির পর স্ত্রীকে হত্যা, পলাতক স্বামী জনতার হাতে আটক

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ AM
অভিযুক্ত ব্যক্তি

অভিযুক্ত ব্যক্তি © টিডিসি ফটো

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দুই শিশু কন্যাকে বিক্রির অভিযোগের কয়েক বছর পর বাকপ্রতিবন্ধী স্ত্রী সালমা আক্তারকে হত্যার অভিযোগে স্বামী নুরুল হুদা (৩০) জনতার হাতে আটক হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দোহাজারী পৌরসভা এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামিজুরী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কয়েক বছর আগে নুরুল হুদা তার দুই শিশু কন্যাকে জন্মের পর বিক্রি করে দেন। তার চার বছর বয়সী বড় মেয়ে নুরজাহান বর্তমানে দাদীর কাছে রয়েছে। এমনকি ১২ দিন বয়সী আরেক কন্যা শিশুকেও বিক্রির চেষ্টা করেছিলেন তিনি। তবে পরিবারের সদস্য ও এলাকাবাসীর বাধার মুখে সে সময় তা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, প্রায় পাঁচ বছর আগে নুরুল হুদা তার বাকপ্রতিবন্ধী স্ত্রী সালমা আক্তারকে বাড়িতে নিয়ে আসেন। তবে কোথা থেকে তাকে আনা হয়েছিল, সে বিষয়ে কেউ নিশ্চিত নন। সম্প্রতি এলাকায় একটি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা তাকে গাছের সঙ্গে বেঁধে মারধরও করেন।

রোববার গভীর রাতে সালমার মৃত্যুর পর বিষয়টি ধামাচাপা দিয়ে দ্রুত দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। তবে জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দাফনের ঠিক আগমুহূর্তে চন্দনাইশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ হোসেন বলেন, “৯৯৯ এর সূত্র ধরে মরদেহ দাফনের ঠিক আগমুহূর্তে ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর মূল রহস্য উদঘাটন হবে।”

এদিকে সোমবার রাতে দোহাজারী পৌরসভা এলাকায় নুরুল হুদাকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে উত্তম-মাধ্যম দিয়ে চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, “অভিযুক্ত নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাকে আদালতের নিকট সোপর্দ করা হবে। এর আগে নুরুল হুদার ভাই আবুল কালাম বাদী হয়ে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।”

তিনি আরও বলেন, “স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি অভিযুক্ত ব্যক্তি এর আগে তার দুই শিশু কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করছি এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ ও ঘটনার পেছনের বিস্তারিত তথ্য স্পষ্ট হবে।

কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9