বিরোধীদলীয় চিফ হুইপ ও হুইপ পদে আসতে পারেন যারা

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ AM
১১ দলীয় জোটের নেতারা

১১ দলীয় জোটের নেতারা © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সম্ভাব্য বিরোধীদলীয় কাঠামো নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংসদের বিরোধীদলীয় নেতা হতে যাচ্ছেন বলে দলীয় নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। অন্যদিকে, বিরোধীদলীয় উপনেতা হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে, যা জামায়াত ও ১১-দলীয় ঐক্যের মধ্যকার চূড়ান্ত বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও হুইপ হওয়ার দৌড়ে আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। 

চট্টগ্রামের শাহজাহান চৌধুরী এবং সাতক্ষীরার গাজী নজরুল ইসলামকে সম্মানজনক যে কোনো পদ দেওয়া হতে পারে। বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার হবেন। 

এই দৌড়ে আলোচনায় আছেন দলের সাবেক আমির মওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ও মীর কাসেম আলির ছেলে আয়নাঘর থেকে ফেরত আসা ব্যারিস্টার আহমদ বিনকাসেম আরমান। তবে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সম্ভাবনা বেশি। 

সূত্রমতে, ১১ দলের শরিকদের মধ্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ হতে পারেন বিরোধীদলের হুইপ। 

জামায়াত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম বলেন, সংসদের এসব পদ নিয়ে দলের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তা ছাড়া ১১-দলীয় জোট টিকিয়ে রাখার স্বার্থে শরিকদের জন্যও ছাড় দিতে হবে।

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬
ফিফা আসিয়ান কাপ: প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের কারসাজি, সাদা কাগজে ২৯ লাখ টাকা ব্যয়ের ভাউচ…
  • ০১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
  • ০১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম
  • ০১ অক্টোবর ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬