যুবদল নেতার দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ PM
 নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর © সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াত ইসলামীর স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উধুনিয়া ইউনিয়নের গজাইল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার ও একই ইউনিয়নের সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার।

এর আগে, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে ওই যুবদল নেতা নিজে বাদী হয়ে ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, বৃহস্পতিবার সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন। শুক্রবার ভোরে ‘পূর্বশত্রুতার জেরে’ গজাইল বাজারে অবস্থিত উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়। হামলাকারীরা দোকানটি ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার বলেন, ‘বিএনপির লোকজনই আগে তাদের অফিসে হামলা চালিয়েছে।’

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আযম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে এবং তদন্ত চলছে।  

ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9