জুলাই বিপ্লবের চেতনাকে ধ্বংসের চেষ্টা হলে আমরা আনকমপ্রমাইজ থাকবো: মামুনুল হক

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ PM
মামুনুল হক

মামুনুল হক © টিডিসি ফটো

বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক বলেন,‘স্বাভাবিকভাবে স্থিতিশীলতার জন্য যারা এই মুহূর্তে বিজয়ী ঘোষণা করা হয়েছে, যাদের ওপর বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার প্রধান দায়িত্ব বর্তায়, তারাই যদি দেশকে অস্তিত্বসংকটের দিকে ঠেলে দেয়, তাহলে দেশের জন্য সেটা হবে সবচেয়ে হতাশাজনক বিষয়। এ ধরনের অদ্ভুত পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায় তাদেরকেই নিতে হবে। আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জুলাই বিপ্লবের চেতনাকে যদি ধ্বংস করার চেষ্টা করা হয়, তাহলে সেখানে আমরা আনকমপ্রমাইজ থাকবো। আমরা কোনো নমনীয়তা এবং কোনো ধরনের কম্প্রমাইজ জুলাই বিপ্লবের চেতনার ক্ষেত্রে করতে পারবো না। কাজেই সকল মহলকে আমরা সেই বিষয়ে স্পষ্ট বার্তা দিতে চাই।’

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ইলেকশন নিয়ে আমরা কাল থেকে আজ পর্যন্ত আমাদের প্রতিক্রিয়া ইতিবাচকভাবেই ব্যক্ত করতে চেয়েছি। কিন্তু পরিষ্কার যে, ইলেকশনটি একটি সময় পর্যন্ত—অর্থাৎ ভোট গ্রহণ হওয়া পর্যন্ত—মোটামুটি দৃশ্যমানভাবে এমনভাবে রাখা হয়েছে যেন কোনো গণ্ডগোল না হয়। কিন্তু ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আমাদের কাছে বিষয়টি একেবারেই দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে।

মামুনুল হক বলেন, ভোট গ্রহণ যেভাবে হয়েছে, ভোট গণনা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে। সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা ও অসম্মান প্রদর্শন করা হয়েছে। এটা যারা করেছেন, বাংলাদেশের কাছে তাদের দায়ী থাকতে হবে। ইতিহাস বারবার ফিরে আসে। বাংলাদেশের মানুষ তাদের এই অধিকার অবশ্যই উদ্ধার করেছে। ইনশাআল্লাহ, সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9