ঢাকা-৭ আসনের নির্বাচনের ফলাফল স্থগিত করে পুনঃগণনার দাবি

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ PM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৪ PM
জাতীয় সংসদ নির্বাচন

জাতীয় সংসদ নির্বাচন © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে ঢাকা-৭ (১৯৮) আসনের ফল প্রকাশ প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল স্থগিত করে ভোট পুনঃগণনা দাবি জানিয়েছন একই আসনের দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য প্রার্থী মো. এনায়াত উল্যাহ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচা এলাকায় রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই আবেদন জমা দেন তিনি।

আরও পড়ুন: তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

সংবাদ সম্মেলনে এনায়েত উল্যাহ বলেন, ‘ধানের শীষের অনেকগুলো বান্ডিলে ১০০ টি ব্যালট পেপার না দিয়েই গণনায় ১০০ হিসাবে দেখানো হয়েছে; দাঁড়িপাল্লার পোলিং এজেন্টের ভয়ভীতি দেখিয়ে কক্ষ থেকে বের করে দিয়ে তারপর রেজাল্ট শীট তৈরি করা হয়েছে; দাঁড়িপাল্লা এজেন্টদের আপত্তি উপেক্ষা করা হয়েছে অনেক পোলিং এজেন্টদেরকে রেজাল্ট সিটের মূল কপি সরবরাহ করা হয়নি।’

তিনি বলেন, ‘ভোট গণনার সময়ে, গণনার মাঝা মাঝি এসে ম্যানুপুলেশন/ রিগিং এর উদ্দেশ্যে গণনাতে অহেতুক দেরি করা হয়েছে; কাউন্টার পার্টে এজেন্ট দের স্বাক্ষর নেয়া হয়নি; প্রিজাইডিং অফিসারের এ সমস্ত অনিয়মকে তুলে ধরে ১২/২/২০২৬ তারিখে রিটার্নিং অফিসার কার্যালয়ে লিখিত আপত্তি জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সার্বিক এ সমস্ত অনিয়ম আমার নির্বাচনি এলাকার ভোটারদের রায়ের সঠিক প্রতিফলন, প্রতিফলিত হয়নি। ভোট পুনঃগণনা হলে এই সমস্ত অনিয়মের সত্যতা প্রকাশিত হবে, সঠিক ভোট সংখ্যা জানা যাবে। আপনাদের মাধ্যমে আমি অনতিবিলম্বে ফলাফল ঘোষণা স্থগিত রেখে ভোট পুনঃগণনার দাবি জানাচ্ছি।’

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬