তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৯ PM
শুভেচ্ছা বিনিময়

শুভেচ্ছা বিনিময় © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হওয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই দুই নেতার মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।  এ সময় তাদের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি নির্বাচন কমিটির সমন্বয়কারী ঈসমাইল জবি উল্যাহ।   

মির্জা ফখরুল দলের চেয়ারম্যানকে বিজয়য়ের অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনের তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের শিখরে পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

প্রসঙ্গত, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন নির্বাচন করে বিজয়ী হয়ে ঢাকায় ফেরেন। 

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬