ঝিনাইদহ-৪ আসনে তৃতীয় বিএনপির রাশেদ খান, জয়ী জামায়াতের আবু তালিব

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২০ AM
 রাশেদ খাঁন

রাশেদ খাঁন © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও সদরের আংশিক) বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান তৃতীয় স্থান অর্জন করেছেন। তিনি পেয়েছেন ৫৫ হাজার ৬৭০ ভোট।

বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। এ আসনে ১ লাখ ৪ হাজার ৩১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী আবু তালিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতিকের সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৭৫ হাজার ৭৫০ ভোট।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ-২ আসনের মুরারীদহ গ্রামে। নির্বাচনের আগে তিনি কখনো কালীগঞ্জে আসেননি বলেও জানান স্থানীয়রা। নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি কালীগঞ্জে আসেন।

পরবর্তীতে তিনি ঝিনাইদহ-২ আসন থেকে ঝিনাইদহ-৪ আসনের আড়পাড়া এলাকায় ভোটার স্থানান্তর করেন। উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনটি মূলত বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত।

স্থানীয় ভোটারদের ধারণা, বিএনপির মনোনয়ন না পেয়ে সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় ভোট বিভাজন হয়েছে। এর ফলেই রাশেদ খান তৃতীয় স্থানে চলে যান।

এ বিষয়ে রাশেদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬