ঢাকা-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দাঁড়িপাল্লার জয়

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ AM
সৈয়দ জয়নুল আবেদীন

সৈয়দ জয়নুল আবেদীন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে টানটান উত্তেজনার মধ্য দিয়ে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, সৈয়দ জয়নুল আবেদীন পেয়েছেন ৭৭ হাজার ৩৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট। ফলে ব্যবধান দাঁড়িয়েছে ২ হাজার ৯২০ ভোট।

এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ পেয়েছেন ৬ হাজার ৫১৮ ভোট এবং ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান পেয়েছেন ২ হাজার ৬৮৭ ভোট।

এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের মোহাম্মদ ফিরোজ আলম পেয়েছেন ৩৬৭ ভোট, জনতার দলের কলম প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ ১৯১ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মই প্রতীকের প্রার্থী মো. জাকির হোসেন ১৮৪ ভোট এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী সাহেল আহম্মেদ সোহেল পেয়েছেন ১২৮ ভোট।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৬৮টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দেড় শতাধিক আসনে জয় নিশ্চিত করে সরকার গঠনের পথে এগিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ঘোষিত ফল অনুযায়ী, ২৬৮টি আসনের মধ্যে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ১৯৫টি আসনে জয় পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৬৮টি আসনে বিজয়ী হয়েছেন। এছাড়া অন্যান্য দল মিলিয়ে ৫টি আসনে জয় এসেছে।

হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9