নেত্রকোনায় ৫টি আসনের মধ্যে বিএনপি ৪, জামায়াত ১টিতে বিজয়ী

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬ PM
কোলাজ ছবি

কোলাজ ছবি © টিডিসি ফটো

নেত্রকোনার ৫টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে বেসরকারি ফলাফল পাওয়া গেছে। বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার মোট ৫টি আসনের মধ্যে ৪টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ১টি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পর থেকে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নেত্রকোনা-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বিপুল ভোটে জয়লাভ করেছেন। নেত্রকোনা-২ আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ডা. আনোয়ারুল হক। এছাড়া নেত্রকোনা-৩ আসনে বিএনপির ড. রফিকুল ইসলাম হিলালী এবং নেত্রকোনা-৪ আসনে দলটির হেভিওয়েট প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিজয়ী হয়েছেন। অন্যদিকে, নেত্রকোনা-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুম মোস্তফা জয় ছিনিয়ে নিয়েছেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬