সুনামগঞ্জে বিএনপির প্রার্থীরা এগিয়ে পাঁচটি আসনেই

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। এর মধ্যে চারটিতে ধানের শীষ প্রতীকের নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা, একটিতে স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আজ রাত নয়টায় এ তথ্য জানা গেছে।

সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) ১৭৮ কেন্দ্রের মধ্যে ১১টির ফলাফলে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল পেয়েছেন ৮ হাজার ৮৪৮ ভোট। জামায়াতের তোফায়েল আহমদ পেয়েছেন ৫ হাজার ৮৯৮ ভোট।

সুনামগঞ্জ-২ আসনের (দিরাই ও শাল্লা) ১১২টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী পেয়েছেন ৭ হাজার ২৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৩ হাজার ৭৮৮ ভোট।

আরও পড়ুন: হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) ১৪৮টি কেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ পেয়েছেন ২৬ হাজার ৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন পেয়েছেন ১২ হাজার ১৬৯ ভোট।

সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) ১১৬টি কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী নূরুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ১১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ শামস উদ্দীন পেয়েছেন ১১ হাজার ৪১ ভোট।

সুনামগঞ্জ-৫ আসনের (ছাতক ও দোয়ারাবাজার) ১৭১টি কেন্দ্রের মধ্যে ২৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমেদ পেয়েছেন ২০ হাজার ৬৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আব্দুস সালাম আল মাদানী পেয়েছেন ১২ হাজার ৯৫৬ ভোট।

তিতুমীরে হল কমিটি ছাত্রদলের, পদ পাওয়া নেত্রীরাও বলছেন—‘আমরা…
  • ০৬ মে ২০২৬
তুরস্কের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ৬ হাজার কিমি, আঘ…
  • ০৬ মে ২০২৬
ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদ্রাসাছাত্রী, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্ত…
  • ০৬ মে ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় নেই গোবিপ্রবি, ক্ষোভ…
  • ০৬ মে ২০২৬
কক্সবাজারে লাবনী পয়েন্টে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • ০৬ মে ২০২৬
লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে মার্কিন বিশ্ব…
  • ০৬ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9