ঢাকার তিনটি আসনে বিএনপির প্রার্থী এগিয়ে, এনসিপি একটিতে

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন © প্রতীকী ছবি

ঢাকার চারটি আসনের কয়েকটি কেন্দ্রের প্রাথমিক ফল প্রকাশ করেছে রিটার্নিং অফিসারের কার্যালয়। এর মধ্যে তিনটি আসনে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী, আর একটি আসনে এনসিপির প্রার্থী। আসনগুলো হলো ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১১ ও ঢাকা-১৮।

ঢাকা-৭ আসনে ১৬৫টি কেন্দ্রের মধ্যে ৬টির ফল পাওয়া গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী বিএনপির হামিদুর রহমান পেয়েছেন ৩ হাজার ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. এনায়েত উল্লা পেয়েছেন ৩ হাজার ৪১৪ ভোট।

ঢাকা-৯ আসনের ১৭০টি কেন্দ্রের মধ্যে ১১টির ফল পাওয়া গেছে। এতে বিএনপির হাবিবুর রশিদ পেয়েছেন ৫ হাজার ৯৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া ২ হাজার ৫১৭ ভোট পেয়েছেন। আর স্বতন্ত্র ফুটবল প্রতীকের তাসনিম জারা পেয়েছেন ২ হাজার ৩৬৬ ভোট।

ঢাকা-১১ আসনে ১৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬টির ফল পাওয়া গেছে। এতে এনসিপির নাহিদ ইসলাম পেয়েছেন ৮ হাজার ৯৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ কাইয়ুম পেয়েছেন ৭ হাজার ৩৯১ ভোট। এ আসনে এ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ পেয়েছেন ৪০২ ভোট।

ঢাকা–১৮ আসনে ২১৯টি কেন্দ্রের মধ্যে ৯টির প্রাথমিক ফল পাওয়া গেছে। এতে বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৪ হাজার ৩০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আরিফুল ইসলাম ৩ হাজার ৩৬৯ ভোট পেয়েছেন। এ আসনে ৯টি কেন্দ্রে কেটলি প্রতীকে ৯টি ভোট পেয়েছেন নাগরিক ঐক্যর মাহমুদুর রহমান মান্না। আর ইসলামী আন্দোলনের আনোয়ার হোসেন পেয়েছেন ১৪২ ভোট।

‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বদলি করতে বিল পাস, নেপথ্যে যাদবপু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ষাট পেরিয়েছে? সুস্থ থাকতে থালায় রাখুন এই খাবারগুলো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9