ইশরাকের আসনে এক কেন্দ্রে ব্যালট বাক্স না দেখানোর অভিযোগ জামায়াত প্রার্থীর

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ AM
বাজার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লাইন

বাজার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লাইন © টিডিসি ফটো

ঢাকা-৬ আসনের নির্বাচনী লড়াইয়ে বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এজেন্টদের ব্যালট বাক্স না দেখানোর অভিযোগ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ড. মান্নান। 

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ তোলেন।

অধ্যাপক ড. মান্নান সাংবাদিকদের বলেন, ‘বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমাদের এজেন্টদের ব্যালট বাক্স দেখানো হয়নি। রিটার্নিং কর্মকর্তাদের এই আচরণ পরিষ্কার কারচুপির ইঙ্গিত দিচ্ছে।’ 

এর আগে আজ সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি ভোট প্রদান করেন। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

আরও পড়ুন: এক কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

তবে জামায়াত প্রার্থীর এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রিয়াদ হোসেন। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নিয়ম মেনেই উপস্থিত সবার সামনে স্বচ্ছ ব্যালট বাক্স প্রদর্শন করে ভোট গ্রহণ শুরু করা হয়েছে।’

পুরান ঢাকার ওয়ারী, গেন্ডারিয়া, সূত্রাপুর ও কোতোয়ালি থানাধীন ১১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই ঢাকা-৬ আসন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সদরঘাট, সায়েদাবাদ বাস টার্মিনাল ও আহসান মঞ্জিলের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো এই আসনের অন্তর্ভুক্ত। দুই লাখ ৯২ হাজার ২৮৩ জন ভোটারের এই আসনে আজ উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

নির্বাচনে অধ্যাপক ড. মান্নান ছাড়াও গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ, গণঅধিকার পরিষদের মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের ইউনুস আলী আকন্দ, বাংলাদেশ মুসলিম লীগের মো. আকতার হোসেন এবং জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে শাহরিয়া…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9