আটক সেই জেলা জামায়াত আমিরকে টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ AM
 আটক জামায়াত আমির

আটক জামায়াত আমির © সংগৃহীত

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। এসময় তার কাছ থেকে জব্দকৃত ৭৪ লাখ টাকাও ফেরত দেওয়া হয়েছে। বুধবার রাতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। এর আগে একই দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ তাকে আটক করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলাল উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিশেষ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। পরে টাকা গণনা করে ৭৪ লাখ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

আটকের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ-১) এ তাকে চিকিৎসা দেওয়া হয়।

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা…
  • ১০ অক্টোবর ২০২৬
ববি ক্যাম্পাসে ছাত্রদল নেতার অবৈধ দোকান নির্মাণ, দাবি প্রক্…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্র…
  • ১০ অক্টোবর ২০২৬
খাগড়াছড়ির প্রত্যন্ত পাহাড় থেকে জাতীয় মঞ্চে মাসিনু মারমা, জু…
  • ১০ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামির পরিচয় জানাল পুলিশ
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১০ অক্টোবর ২০২৬