যশোরের ভোটকেন্দ্রগুলোতে যুবদলের পাহারা

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ AM
ভোটকেন্দ্রে যুবদলের পাহারা

ভোটকেন্দ্রে যুবদলের পাহারা © টিডিসি ফটো

যশোর জেলার ৮২৪টি ভোট কেন্দ্র পাহারার ব্যবস্থা করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। ভোটকেন্দ্র দখল ও কারচুপি ঠেকাতে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে এই বিশেষ পাহারার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

যশোরের বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা যায় সেখান দল বেঁধে অবস্থান নিয়েছে যুবদলের নেতাকর্মীরা। তারা জানান, প্রতিটি কেন্দ্রেই  টিম গঠন করে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কেন্দ্র দখলের চেষ্টা না ঘটে।

জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা জানিয়েছেন, কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ধ্যা থেকেই নেতাকর্মীরা দায়িত্ব ভাগ করে নিয়েছেন। তিনি নিজে সন্ধ্যার পর বিভিন্ন কেন্দ্রে গিয়ে পাহারার তদারকি করেছেন।

তিনি আরও বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা কেন্দ্রের নিরাপত্তায় অবস্থান নিয়েছি। আগামীকাল নির্বাচনের ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত এই পাহারা পালাক্রমে চলবে।

রোনালদোর গোল নিয়ে বিতর্ক, গোলটি আসলে কার?
  • ২৪ অক্টোবর ২০২৬
স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ডিম্বাশয় ও জরায়ুর ক্যান্সারের বংশগত ঝুঁকি জানাবে ৩ ধরনের জি…
  • ২৪ অক্টোবর ২০২৬
৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল 
  • ২৪ অক্টোবর ২০২৬
‘গুপ্ত-সুপ্ত’ বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?
  • ২৪ অক্টোবর ২০২৬
দূষিত পুকুর পরিষ্কারে উপজেলা প্রশাসনের উদ্যোগ 
  • ২৪ অক্টোবর ২০২৬