যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ PM
বিজিবির অভিযানে উদ্ধার করা বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ভারতীয় সিরাপ

বিজিবির অভিযানে উদ্ধার করা বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ভারতীয় সিরাপ © সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে জড়িত সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

সোমবার রাতে বিজিবি এ তথ্য নিশ্চিত করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় অত্র ব্যাটালিয়নের অধীন কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অস্ত্রসহ এক দুষ্কৃতিকারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

সংবাদের পরিপ্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসানের নেতৃত্বে কায়বা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৮ আর পিলার থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কায়বা গ্রামের দাদখালী এলাকায় পাকা রাস্তার পাশে গোপনে অবস্থান নেয়।

একপর্যায়ে টহল দল দেখতে পায়, একজন ব্যক্তি ইছামতি নদী পার হয়ে কায়বার দিকে আসছে। সন্দেহভাজন ব্যক্তি টহল দলের কাছাকাছি এলে তাকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু সে নির্দেশ অমান্য করে সাথে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে ইছামতি নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি ৭.৬৫ এমএম (চায়না) পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেন।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে পিস্তল ১ লাখ টাকা, ম্যাগাজিন ৫ হাজার টাকা, গুলি ১ হাজার টাকা এবং এস্কার্প সিরাপ ১৬ হাজার টাকা; মোট সিজার মূল্য ১ লাখ ২২ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9