হাসপাতালে সেই জেলা জামায়াত আমির, ঠাকুরগাঁয়ে সংবাদ সম্মেলন ৩টায়

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৩ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ PM
আটক বেলাল উদ্দিন

আটক বেলাল উদ্দিন © সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আটকের পর জিজ্ঞাসাবাদের সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সযোগে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এর আগে তিনি বেলা ১১টার দিকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান। এ ঘটনায় জরুরী সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ঠাকুরগাঁও জেলা জামায়াত। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আটককৃত ব্যক্তি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। আমরা ওনাকে আটক করেছি। এখনও সঠিক টাকার সংখ্যাটি বলতে পারবো না। টাকা এখনও গননা করা হয়নি। তবে ওনাকে জিজ্ঞেসাবাদ চলছে। কিসের টাকা জিজ্ঞেসাবাদ শেষে বলা যাবে। 

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি নাম জানতে চাইলে তিনি জানান, তার নাম বেলাল। বাড়ি ঠাকুরগাঁ সদর উপজেলার হাজীপাড়া এলাকায়। বাবার নাম জানতে চাইলে তিনি বলেন, তার বাবার নাম দবিরুল। দবিরুল কোনো এমপি ছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, তিনি কোনো এমপির ছেলে নন।

পেশা সম্পর্কে জানতে চাইলে বেলাল বলেন, তিনি একজন শিক্ষক। তিনি একটি কলেজে শিক্ষকতা করেন।

এ সময় তার লাগেজে থাকা টাকার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সেখানে ৫০ লাখ টাকার বেশি অর্থ রয়েছে। নির্দিষ্ট করে জানতে চাইলে তিনি বলেন, প্রায় ৫০ লাখ টাকা আছে। টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, এটি তার ব্যবসার টাকা। তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত বলেও উল্লেখ করেন।

জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9