জামায়াতকে বিতর্কে জড়াতে ভুয়া লিফলেট ছাড়ানো হচ্ছে: এহসানুল মাহবুব জুবায়ের

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ PM
প্রেস ব্রিফিংয়ে এহসানুল মাহবুব জুবায়ের

প্রেস ব্রিফিংয়ে এহসানুল মাহবুব জুবায়ের © টিডিসি

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিতর্কে জড়াতে ভুয়া লিফলেট ছাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমাদের নামে তারা লিফলেটের নামে তথ্য প্রিন্ট করে ছড়াচ্ছে। এই বিষয়টি আমাদের নজরে এসেছে। মূলত জামায়াত আমিরের আসনে এমন ভুয়া লিফলেট ছাড়ানো হচ্ছে। আমাদের বিতর্কিত করা ও ভাবমূর্তি নষ্ট করতে এই কাজ করা হচ্ছে। জনমনে বিভ্রান্তি তৈরি করার এটা অপপ্রয়াস।

প্রশাসন ও নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে তিনি বলেন, দুষ্কৃতিকারিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসুন। এর আগে এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের নাম জড়িয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে- যা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, ডা. শফিকুর রহমান একজন সৎ, আদর্শবান এবং দেশের সর্বস্তরের জনগণের নিকট একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা। তার বিরুদ্ধে প্রকাশ্যে টাকা প্রদানের যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তা রাজনৈতিকভাবে দেউলিয়া ও নৈতিকভাবে পরাজিত শক্তির ঘৃণ্য ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। জনগণের ক্রমবর্ধমান সমর্থনে ভীত হয়ে তারা বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, সম্মানিত আমীরে জামায়াতসহ জামায়াতে ইসলামীর কোনো নেতার বিরুদ্ধে ছড়ানো কোনো ধরনের মিথ্যাচার, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি এবং সংশ্লিষ্ট মহলকে মিথ্যাচার বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬