নোয়াখালীতে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩২ AM
জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী

জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী © সংগৃহীত

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।সোমবার (৯ ফেব্রুয়ারী) নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন ইসকান্দার কচি মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ ইশতেহার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রার্থী নিজেই তার নির্বাচনী অঙ্গীকার ও এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। 

তিনি বলেন, নির্বাচিত হলে নোয়াখালী-৪ আসনে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতা নিরসন, শিল্পায়ন এবং নাগরিক সেবা সম্প্রসারণে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি নোয়াখালী বিভাগ বাস্তবায়ন, সুবর্ণচরকে পৌরসভায় উন্নীতকরণ, নোয়াখালী সিটি কর্পোরেশন গঠন, ইকোনমিক জোন, বিমানবন্দর ও সমুদ্র বন্দর স্থাপনের উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য মোঃ কামাল উদ্দিন, নোয়াখালী জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান, প্রচার সম্পাদক সিরাজুল হক সিরাজসহ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রার্থী গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন।

‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মাদক ও বাল্যবিবাহ নিয়ে ‘হ্যালো ডিসি’তে তথ্য দিলেই মিলবে পুর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের অষ্টম দিনে চুয়েট শিক্ষার্থীদের মুখোশ মিছিল ও আইড…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে কোটি টাকা দেওয়ার …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম এশিয়ার যুদ্ধ ও বিশ্ব মিডিয়ার নৈতিকতা নিয়ে জবিতে আন্ত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডি থ্রি’ ট্রফির ৬ দলের প্রধান কোচ চূড়ান্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬