সরকার গঠন করলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার কথা জানালেন জামায়াত আমীর

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ PM
বাড্ডা এলাকায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায়

বাড্ডা এলাকায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় © টিডিসি

১১ দলীয় জোট সরকার গঠন করলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী বানাানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগনের রায় যদি অর্জিত হয় তাহলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখবেন। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা ১১ আসনের বাড্ডা এলাকায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এমন কথা জানান। 

জামায়াত আমীর বলেন, নাহিদ ইসলামকে এখানে আমরা প্রার্থী করেছি। এই নাহিদ ইসলামরা ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ নামের উড়জাহাজ যেটা সেটার ককপিটে পাইলট হিসেবে, ক্যাপ্টেন হিসেবে থাকবে, আর আমরা গিয়ে পিছনের সিটে প্যাসেঞ্জার হিসেবে বসবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্য তারা নিয়ে যাবে। বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এদেশের মানুষ মেধাবী এবং পরিশ্রমী। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল, তাদের মধ্যে দুর্নীতি থেকে হাতকে মুক্ত রাখার শপথ ছিল না, দেশের প্রতি দায় ছিল না। এইজন্যই বাংলাদেশ আগাতে পারেনি। আমরা আশা করব যুবকরা আমাদেরকে হতাশ করবে না ।তারা আমাদেরকে সামনে নিয়ে এগিয়ে যাবে। 

এসময় একাসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমরা হাতে হাত ধরে একসাথে কাজ করব। তবে শুধু ঢাকা-১১ আসনের জন্যে নয়। আমরা বাংলাদেশের ৫৬ হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি আর ১৮ কোটি মানুষের প্রত্যেকের হকের উপরে আমরা পাহারাদারি করব। কারো সাথে আমরা বেইনসাফি করব না। 

ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9