নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ AM
ফখরুদ্দিন মানিক

ফখরুদ্দিন মানিক © সংগৃহীত

ফেনী-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফখরুদ্দিন মানিককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। শনিবার নির্বাচনী পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুনে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার অভিযোগে ফেনী-৩ আসনের অনুসন্ধানকারী ও বিচারিক কর্মকর্তা সাজ্জাতুন নেছা তাকে এ নোটিশ প্রদান করেন।

শোকজ পত্রে উল্লেখ করা হয়, নির্বাচনি আইন সহায়তা ও নির্বাচন পর্যবেক্ষক লিগ্যাল কমিটির অভিযোগ অনুযায়ী- মোহাম্মদ ফখরুদ্দিন তার নির্বাচনি পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুনে নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করছেন। অথচ তার দাখিলকৃত নির্বাচনি হলফনামায় এই পদবির কোনো উল্লেখ নেই।

আইন অনুযায়ী, এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হয়ে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। উল্লেখ্য, মোহাম্মদ ফখরুদ্দিন মূলত একজন হোমিওপ্যাথিক চিকিৎসক।

এ অবস্থায়, আচরণবিধি লঙ্ঘনের অপরাধে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না- তা জানতে চেয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ফেনীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে তিনি এর জবাব দেবেন।

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্ত…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিডিজবসে বিজনেস এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন করতে পারবেন শু…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষায় জিডিপির ২ শতাংশ বাজেট শুধু বিল্ডিং বানানোর জন্য না
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপগ্রেড হলো প্রাথমিক শিক্ষকদের সমন্বিত জ্যেষ্ঠতা তালিকা তৈর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘রেহানা মরিয়ম নূর আমাদের বোন’
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9