বাংলাদেশকে দখলদার-সন্ত্রাস মুক্ত করতে তরুণরা প্রস্তুত আছে: নাহিদ ইসলাম

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ PM
ঢাকা-১১ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ইনশাল্লাহ আমরা তরুণ যুবসমাজ সবাই প্রস্তুত আছি। ১২ই ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়, ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে। আমরা ৫ আগস্ট যেভাবে সফল করেছি, ১২ ফেব্রুয়ারিকেও সফল করব। ইনশাল্লাহ ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়ে ঘরে যাব। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা ১১ আসনের বাড্ডা এলাকায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্যজোট সরকার গঠনের ঐক্যজোট, আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার ঐক্যজোট। ফলে ১১ দলীয় ঐক্যজোটের নেতৃত্বে সারা বাংলাদেশে যে যেখানে প্রার্থী আছেন তাদেরকে সহযোগিতা করে, তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে আনবেন।  আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী ১২ ফেব্রুয়ারি।  

নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আমরা ভোট কেন্দ্রে থাকবো। আমাদের মা বোনদের নিরাপত্তা ও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা ভোট কেন্দ্রে থাকবো। এই এলাকার মানুষের ভোটারদের ভোটাধিকার রক্ষা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ইনশাআল্লাহ শাপলা কলি মার্কাকে আপনারা জয় যুক্ত করুন। আগামী সংসদে আগামী সরকারে আপনাদের সাথে আমাদের দেখা হবে। 

ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9