লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ PM
কমলনগরের হাজিরহাট এলাকার একটি চায়নিজ রেস্টুরেন্টে লিখিতভাবে ইশতেহার পাঠ করছেন এ আর হাফিজ উল্লাহ

কমলনগরের হাজিরহাট এলাকার একটি চায়নিজ রেস্টুরেন্টে লিখিতভাবে ইশতেহার পাঠ করছেন এ আর হাফিজ উল্লাহ © সংগৃহীত

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ১১-দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা এ আর হাফিজ উল্লাহ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে তিনি রামগতি ও কমলনগরের সার্বিক উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক নানা প্রতিশ্রুতি তুলে ধরেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কমলনগর উপজেলার হাজিরহাট এলাকার একটি চায়নিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে লিখিতভাবে ইশতেহার পাঠ করেন এ আর হাফিজ উল্লাহ। 

ইশতেহারে ১৭ দফায় মোট ৬২টি পয়েন্টে স্থানীয় সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়। ইশতেহারে নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং ভুলুয়া নদী খননের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা জোরদার, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের সমস্যা নিরসনের প্রতিশ্রুতি দেওয়া হয়।

মৌলিক সেবার অংশ হিসেবে শুষ্ক মৌসুমে পানি সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অসহায়দের ভাতা ও সরকারি সহায়তা কার্যকর বাস্তবায়নের কথা বলা হয়। শিক্ষা খাতে শিক্ষক সংকট নিরসন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং আলেকজান্ডার সরকারি কলেজকে অনার্স পর্যায়ে উন্নীত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

স্বাস্থ্য খাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বৃদ্ধি, ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিক আধুনিকায়ন এবং বিনামূল্যে মাসিক চিকিৎসা ক্যাম্প চালুর ঘোষণা দেন তিনি। এ ছাড়া ইভটিজিং, নারী নির্যাতন ও যৌন হয়রানি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বাজার এলাকায় নারীদের জন্য ইবাদতখানা স্থাপনের কথাও উল্লেখ করা হয়।

কৃষকদের জন্য বিনা সুদে ঋণ, কৃষি আধুনিকায়ন ও সেচ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখিয়ে সরকারি-বেসরকারি সব দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান, সদস্যসচিব মাওলানা হুমায়ুন কবির, সাবেক কমলনগর উপজেলা আমীর ডা. নুর উদ্দিন মাহমুদ, উপজেলা আমীর আবুল খায়ের, রামগতি পৌরসভা আমির মাওলানা আবুল খায়ের, রামগতি উপজেলা আমীর মাওলানা আব্দুর রহিমসহ জামায়াত ও জোটের নেতারা।

পুনঃনিরীক্ষণে ফল বদলানো শিক্ষার্থীদের নির্দেশনা দিল নটর ডেম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9