সিলেট-১ আসন: মর্যাদার লড়াইয়ে হাবিব-মুক্তাদির

মাওলানা হাবিবুর রহমান ও খন্দকার আব্দুল মুক্তাদি

মাওলানা হাবিবুর রহমান ও খন্দকার আব্দুল মুক্তাদি © সংগৃহীত

দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ও আলোচিত আসন হিসেবে পরিচিত সিলেট-১। আসনটি নিয়ে দেশের রাজনীতিতে ‘সিলেট-১ যার, সরকারও তার’ এ ধরনের জনশ্রুতি প্রচলিত রয়েছে। এই জনশ্রুতি মাথায় রেখেই মাজার জিয়ারত ও জনসভার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো এখান থেকেই তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করে। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নগর ও সদর উপজেলা নিয়ে গঠিত প্রায় সাত লক্ষ ভোটারের এ আসনটিতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ও জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের মধ্যে। ভোটারদের মন জয় করতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই দুই হেভিওয়েট প্রার্থী। প্রতিদিনই চলছে গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণ। 

এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে  লড়ছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বিগত ২০১৮ সালের নির্বাচনেও এ আসন থেকে ধানের শীষ প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পারিবারিকভাবে এখানকার মানুষের কাছে মুক্তাদিরের সুখ্যাতি রয়েছে। তার বাবা খন্দকার আব্দুল মালেক সিলেট বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম এবং সিলেট-১ আসনের সাবেক সাংসদ। মুক্তাদির দীর্ঘদিন থেকেই এ আসনে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে ১১ দফা অঙ্গীকার ও রূপরেখা নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে নিজের বার্তা পৌঁছে দিচ্ছেন। সম্প্রতি সিসিকের সাবেক মেয়র আরিফ ও ইলিয়াস পত্নী লুনার অংশগ্রহণে তার প্রচারণা ভিন্ন মাত্রা পেয়েছে।

অন্যদিকে জামায়াত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা হাবিবুর রহমানের আগে সিলেট-৬ থেকে নির্বাচন করলেও এবার দলীয় সিদ্ধান্তের কারণে সিলেট-১ থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। দীর্ঘদিন থেকে শহরে অবস্থান ও ব্যবসা বাণিজ্যের সুবাদে এখানেও তার বেশ পরিচিতি রয়েছে। তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এছাড়া নগরীতে তাঁর প্রতিষ্ঠিত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন শিক্ষকতার বদৌলতেও তার পরিচিতি রয়েছে। স্বাস্থ্য সেবায়ও মাওলানা হাবিবের অনেক অবদান রয়েছে। তিনি ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান। নগর এবং নগরের বাইরে ইবনে সিনার বিভিন্ন সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে তাঁর বেশ সুনাম রয়েছে। শুরু থেকেই প্রচার প্রচারণায় সক্রিয় রয়েছেন হাবিব। প্রতিনিয়ত চষে বেড়াচ্ছেন নগর ও সদরের অলিগলিতে। 

জাতীয় রাজনীতির মর্যাদাপূর্ণ এ আসনে বড় দুই রাজনৈতিক দল তাদের প্রার্থীর স্বপক্ষে ব্যাপক সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে। উভয় দলই এ আসন নিয়ে মরিয়া হয়ে উঠেছে। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পরিকল্পিত আধুনিক শহর নির্মাণের দাবীকে সামনে রেখে প্রার্থী নির্বাচন করতে চান তারা। বড় দুই দলের প্রার্থী ছাড়াও এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের আকমল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রণব জ্যোতি পাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া ও সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সঞ্চয় কান্ত দাস।

গুরুত্বপূর্ণ এই আসনে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে কঠিন লড়াইয়ের আভাস লক্ষ্য করা যাচ্ছে। খুব সহজেই কেউ পার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেন তা দেখার প্রতীক্ষায় দেশবাসী।

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9