ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ

সংঘর্ষ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৯ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২২ PM
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ © টিডিসি ফটো

শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ইনকিলাব মঞ্চের ওপর পুলিশি হামলার পর সংঘর্ষ ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকা গুলোতেও। রাজধানীর পরিবাগ, বাংলামোটর ও ইস্কাটন রোডে সংঘর্ষে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার পরও এসব এলাকায় অবস্থান করা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। 

এরআগে বিকেল ৪ টা নাগাদ নাগাদ শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে থেকে প্রধান উপদেষ্টার বাস ভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ব্যবহারের পাশাপাশি টিয়ার গ্যাস, কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও ছররা গুলি নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন আর ডাকসুর নেত্রী ফাতেম তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তার, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের পেজ থেকে এক পোস্টে বলা হয়, আপাতত কোন জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসবো। সেই পর্যন্ত নিরাপদে থাকবার আহবান জানাই।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬