ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপির সভাপতির বহিস্কারাদেশ প্রত্যাহার

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। © টিডিসি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঝালকাঠির কাঠালীয়া উপজেলার অন্তর্গত ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন সভাপতি মোঃ শামছুল আলমের বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ঝালকাঠি জেলাধীন কাঠালীয়া উপজেলার অন্তর্গত ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শামছুল আলমকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। 

এতে আরও বলা হয়, আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

জামায়াত আমির-সম্পাদকদের বৈঠকে যা যা হলো
  • ২৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সার সংকট আতঙ্কে কৃষকের লম্বা লাইন
  • ২৪ আগস্ট ২০২৬
রাজধানীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • ২৪ আগস্ট ২০২৬
ক্লাবিং, চাকরি, গবেষণা—সাকিবের অর্জনের ঝুলিতে এখন ১০ বিশ্বব…
  • ২৪ আগস্ট ২০২৬
আওয়ামী-যুবলীগের বিক্ষোভের পর ময়মনসিংহে ফাঁড়ির ইনচার্জসহ ২৭ …
  • ২৪ আগস্ট ২০২৬
একই পরিবারের ৭ জনকে চেতনানাশক ওষুধ খাইয়ে মালামাল লুট
  • ২৪ আগস্ট ২০২৬