ক্ষমতায় গেলে হতদরিদ্রদের মাসে ৫ হাজার টাকা দেবে ইসলামী আন্দোলন

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ PM
ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হয়েছে। এতে ক্ষমতায় গেলে বিশেষ কর্মসূচি হিসেবে হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য মাসে ৫ হাজার টাকা নগদ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পুরোনো পল্টনে আইএবি মিলনায়তনে এ ইশতেহার ঘোষণা করা হয়েছে।

বিশেষ কর্মসূচিতে ইসলামী আন্দোলন জানিয়েছে, প্রতি মাসে ৫ হাজার টাকা হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা দেওয়া হবে; প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর জন্য প্রতিদিন একবেলা করে পুষ্টিকর খাবার থাকবে। ১৮ থেকে ২৪ বছরের যুবাদের জন্য সুদমুক্ত, জামানতবিহীন এককালীন ঋণের ব্যবস্থা করা হবে।

সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বা স্বাস্থ্যকার্ড, ভর্তুকিমূল্যে কৃষি উপকরণ দেয়া ও বিভিন্ন সেবা সহজে পৌছাতে কৃষিকার্ড চালু করবে দলটি। ন্যাশনাল জব পোর্টাল থাকবে, যেখানে সব পেশার চাকরি প্রার্থীদের জন্য দেশে ও বিদেশে চাকরি খোঁজা, পরামর্শ প্রদান ও প্রশিক্ষণ গ্রহণের সুবিধা থাকবে।

আরও পড়ুন: 

কর্মজীবী মায়েদের জন্য প্রয়োজনীয় সংখ্যক দিবাযন্ত কেন্দ্র গড়ে তোলা হবে। ঢাকাসহ সব নগরে সরকার নিয়ন্ত্রিত ও ফ্রাঞ্চাইজভিত্তিক বাস ব্যবস্থাপনা থাকবে। সেবাকেন্দ্রিক কর ব্যবস্থা হবে। সকলের জন্য নির্বিঘ্ন নাগরিক সেবা থাকবে। 

নারী পোশাক কর্মীদের জন্য আবাসন ব্যবস্থা করা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। কওমি সনদের স্বীকৃতির পুর্ণ বাস্তবায়ন ও রাষ্ট্রীয় পদে ওলামায়ে কেরামের পদায়নেরও প্রতিশ্রুতি দিয়েছে ইসলামী আন্দোলন। 

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬