ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহার ঘোষণা, যা আছে

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০ দফা ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন দলের আমির সৈয়দ রেজাউল করিম।

ইশতেহার ঘোষণাকালে তিনি জানান, দলটির ঘোষিত ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনপ্রত্যাশার ইশতেহার’। মহান স্বাধীনতা যুদ্ধ এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনপ্রত্যাশার উন্মেষ ঘটেছে, তা রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত করার অঙ্গীকার থেকেই এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

সৈয়দ রেজাউল করিম বলেন, নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রের পরিচালনা ও নীতি নির্ধারণ হয়। আর নির্বাচনের আগে ইশতেহারের মাধ্যমে জাতির সামনে রাজনৈতিক দলের নীতি-ভাবনা ও দেশ গঠনের রূপরেখা উপস্থাপন করা হয়। সে ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নীতি-ভাবনা, দেশ গঠনের পরিকল্পনা ও কর্মসূচি জাতির সামনে তুলে ধরছে।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহার জাতির সঙ্গে একটি প্রতিজ্ঞা। জনগণের সমর্থনে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে ইশতেহারের প্রতিটি ধারা বাস্তবায়নে দলটি দৃঢ় প্রতিজ্ঞ থাকবে—ইনশাআল্লাহ।

ইশতেহার ঘোষণায় জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে শুরু হওয়া একটি ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গণঅভ্যুত্থান সংঘটিত হয়। এতে দুই হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং হাজার হাজার মানুষ আহত হয়ে পঙ্গুত্ব ও অন্ধত্বের শিকার হন। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই স্বৈরাচারী সরকারের পতন ঘটে।

এ সময় মহান স্বাধীনতা যুদ্ধ ও জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী, আহত এবং আত্মত্যাগকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান তিনি।

৩০ দফা ইশতেহার হলো-

১. দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে রাজনীতিতে গুণগত পরিবর্তন।
২. দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা।
৩. সাম্য, মানবিক মর্যাদা, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। 
৪. রাষ্ট্রপরিচালনায় সর্বত্র শরীয়াহ’র প্রধান্য।
৫. কৃষি ও শিল্পবিপ্লব ঘটিয়ে বেকার ও দারিদ্র্যমুক্ত এবং অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ গঠন।
৬. ⁠নৈতিকতায় সমৃদ্ধ কর্মমুখী, বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা।
৭. ⁠সার্বজনীন কর্মসংস্থান।
৮. ⁠পর্যায়ক্রমিক রাষ্ট্রসংস্কার।
৯. ⁠মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশার প্রতি দায়বদ্ধতা।
১০. ⁠আর্থিক, সামরিক ও কূটনৈতিক স¶মতা বৃদ্ধি।
১১. নারী, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারসহ সকল জনগোষ্ঠীর মৌলিক ও মানবাধিকারের সুর¶া।
১২. রাষ্ট্র-সমাজ ও অর্থনীতিতে বৈষম্য বিলোপ।
১৩. ⁠সকলের জন্য সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্যব্যবস্থা।
১৪. ⁠পরিবেশ দূষণ রোধ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিঘাত মোকাবিলায় গুরুত্ব।
১৫. ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও পারস্পরিক সহাবস্থান।
১৬. শুধু দুর্নীতি-সন্ত্রাস দমন নয়; নির্মূলকরণ কর্মসূচিও গ্রহণ করা হবে।
১৭. শুধু আইনের শাসন নয়; ন্যায়ের শাসন প্রতিষ্ঠা।
১৮. জনমতের যথার্থ প্রতিফলন, সুষ্ঠু নির্বাচন ও কার্যকর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে চজ (চৎড়ঢ়ড়ৎঃরড়হধষ জবঢ়বংবহঃধঃরড়হ) পদ্ধতি বাস্তবায়ন।
১৯. মানুষের সার্বিক কল্যাণ প্রতিষ্ঠায় ধর্ম ও রাজনীতির সমন্বয় করা।
২০. দুর্নীতি, সন্ত্রাস, খুন ও অনৈতিক পেশার সাথে জড়িতদের রাজনীতিতে নিষিদ্ধ করণ।
২১. খুন, গুম, মিথ্যা, গায়েবী মামলা, জুলুম, নির্যাতন ও দুঃশাসনের বিলোপ।
২২. জনগণের বাক-স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা।
২৩. নারীদের শুধু সমঅধিকার নয়; অগ্রাধিকার প্রতিষ্ঠা করা হবে।
২৪. শিল্পোদ্যোক্তাদের ঋণ প্রদান, গ্যাস, বিদুূৎ, পানি, স্যুয়ারেজ, আমদানী-রফতানী কার্যক্রমে ওয়ানস্টপ সার্ভিস কর্মসূচি গ্রহণ।
২৫. সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করা।
২৬. কওমি মাদরাসায় ডিগ্রীধারীসহ দক্ষ ও যোগ্য ওলামায়ে কিরামকে সরকারী সুযোগের আওতাভূক্ত করা।
২৭. সড়ককে নিরাপদ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা।
২৮. বাংলাদেশকে ১৫ বছরের মধ্যে উন্নত ও কল্যাণরাষ্ট্রে পরিণত করা।
২৯. শ্রমের মর্যাদা ও শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা।
৩০. দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধকল্পে সকল সিন্ডিকেট ভেঙ্গে দেয়া।

নেইমারের ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিলেন রোনালদো
  • ১৫ জুলাই ২০২৬
মাত্র ১০ মিনিটেই চার্জ হবে ভবিষ্যতের এই বৈদ্যুতিক গাড়ির
  • ১৫ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার…
  • ১৫ জুলাই ২০২৬
রুয়েটের বিভিন্ন হলে ৭২ লাখ টাকার বেশি বকেয়া
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষাভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের আটকে দিল পুলিশ 
  • ১৫ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে থামাতে ‘এন্টি-মেসি পরিকল্পনার’ কথা জানালেন ইং…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence