ভারতের হাতে জাকির নায়েককে তুলে দেব না: মাহাথির

১১ জুন ২০১৯, ০৫:৪৭ PM

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জানিয়েছেন, মুসলিম ধর্মপ্রচারক জাকির নায়েককে ভারতের হাতে প্রত্যর্পণ না করার অধিকার দেশটির রয়েছে। জাকির নায়েক মনে করেন, তিনি ভারতে সুবিচার পাবেন না। তার এই আশঙ্কাকে সমর্থন জানিয়েছে মালয়েশিয়া। এনডিটিভি ও দ্য স্টারের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাহাথির জানিয়েছেন, এর আগে মালয়েশিয়ার অনুরোধ সত্ত্বেও সাবেক পুলিশ কমান্ডো সিরুল আজহার উমরকে প্রত্যর্পণ করেনি অস্ট্রেলিয়া। মঙ্গোলিয়ার এক মডেলকে হত্যার দায়ে সিরুলকে প্রাণদণ্ড দিয়েছিলেন মালয়েশিয়ার আদালত। এর আগেও অবশ্য জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাতে অস্বীকার করেছে মালয়েশিয়া।

জাকির নায়েকের বিরুদ্ধে ভারতের অভিযোগ, ২০১৬ সালে ঢাকায় সন্ত্রাসবাদী হামলায় ২২ জনের মৃত্যুর জন্য পিস টিভি চ্যানেলে নায়েকের ভাষণই দায়ী। তার বিরুদ্ধে তদন্ত শুরু করতেই ভারত ছেড়ে মালয়েশিয়ায় গিয়ে আশ্রয় নেন এ প্রচারক। ৫৩ বছর বয়সী এ ধর্মপ্রচারককে স্থায়ী নাগরিকত্ব প্রদান করে মাহাথিরের সরকার।

এ ছাড়া ১৮ কোটি টাকারও বেশি আর্থিক প্রতারণার অভিযোগে নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধেও অনুসন্ধানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে কূটনৈতিক সূত্রে একাধিকবার প্রত্যর্পণের অনুরোধ করা সত্ত্বেও নায়েককে ফেরত পাঠায়নি মালয়েশিয়া।

শিক্ষার্থীরা নতুন বই পাবে বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষাপ্রতিষ…
  • ১০ অক্টোবর ২০২৬
রাবির ২৮ নবীন শিক্ষার্থীকে সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল রাকসু
  • ১০ অক্টোবর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এরিয়া ইনচার্জ, আবেদন ৩১ অক্টোবর…
  • ১০ অক্টোবর ২০২৬
খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ
  • ১০ অক্টোবর ২০২৬
বাবাকে না জানিয়েই বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি, বাজিমাত …
  • ১০ অক্টোবর ২০২৬
আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে জরুরি চিঠি
  • ১০ অক্টোবর ২০২৬