হাসনাতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এক প্রার্থী

২৬ জানুয়ারি ২০২৬, ০২:০২ PM
মাওলানা মজিবুর রহমান ও হাসনাত আবদুল্লাহ

মাওলানা মজিবুর রহমান ও হাসনাত আবদুল্লাহ © সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান। 

সোমবার (২৬ জানুয়ারি) সকালে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: ‘ডানপন্থীদের সমালোচনা করা বাম-মধ্যমপন্থীদের অনেকেই নারী হয়রানিতে জড়িত’

মাওলানা মজিবুর রহমান বলেন, জোটগত ঐক্য ও সংহতি আরও সুসংহত রাখার স্বার্থেই তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জোটের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এখন থেকে তিনি ১১ দলীয় জোটের অভিন্ন প্রার্থী হাসনাত আবদুল্লাহর বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; বরং বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থেই তিনি ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করছেন। জোটবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আসন্ন নির্বাচনে তাদের প্রার্থীর বিজয় সুনিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাওলানা মজিবুর রহমান।

এর আগে, রবিবার সকাল থেকে দেবিদ্বার উপজেলার বিভিন্ন গ্রামে হাসনাত আবদুল্লাহর নির্বাচনী পদযাত্রা ও গণসংযোগে অংশ নেন মাওলানা মজিবুর রহমান। এ সময় তিনি সাধারণ ভোটারদের ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহকে বিজয়ী করার আহ্বান জানান।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬