আমরা কারও লাল চোখকে ভয় করি না: জামায়াত আমির

২৪ জানুয়ারি ২০২৬, ১১:৩২ AM
পলাবাড়ী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০-দলীয় নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান

পলাবাড়ী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০-দলীয় নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কারও লাল চোখকে ভয় করি না। আমরা কারও ওপর খবরদারি করতে চাই না। আবার আমাদের দেশের ওপর কেউ খবরদারি করুক, সেটাও সহ্য করব না।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাবাড়ী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০-দলীয় নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

উত্তরাঞ্চলের নদীগুলোকে মেরে ফেলা হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে সুযোগ পেলে তিস্তা মহাপরিকল্পনাকে আমরা বাস্তবায়ন করে যাব। নদীর জীবন ফিরে এলে উত্তরাঞ্চলের মানুষেরও জীবন ফিরবে।’

তিনি বলেন, ‘আমরা দুর্নীতি ও চাঁদাবাজদের রুখে দেব। তবে চাঁদাবাজদের ভয় না পাবার কথাও বলেন। আমরা কাউকে ভাতা নয়, কাজ দেব। আপনাদেরও কাজ দেব। আমরা আপনাদরেক সম্পদে পরিণত করতে চাই।’

‘আমরা আপনাদে মানসম্মত স্বাস্থ্যসেবা এবং কাজ দিতে চাই’ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘এই মাটিকে আমরা ভালোবাসি। এ কারণে শত জুলুমের পরও আমরা কোথাও চলে যাইনি। আল্লাহ সুযোগ দিলে আমরা আপনাদের সঙ্গে নিয়ে চলতে চাই। মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান গাইবান্ধা জেলার ৫ টি সংসদীয় আসনের ১০-দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

 তবে এই আসনে সবকটি আসনেই জামায়াত মনোনীত প্রার্থী। জোটভুক্ত অন্য কোনো দলের প্রার্থী নেই।

প্রতীক তুলে দিয়ে জামায়াত আমির বলেন, ‘এই পাঁচজনকে আপনাদের কাছে আমনাত হিসেবে রেখে গেলাম। এই আমানতকে আপনারা আমাদের উপহার দেবেন।’

নির্বাচনী প্রচারণায় ঢাকার বাইরে শুক্রবার থেকে শুরু হয় ১০-দলীয় জোটের সমাবেশ। প্রথম দিন পন্হগড়, ঠাকুরগাঁও,  দিনাজপুর এবং রংপুরে সমাবেশ করেন ডা. শফিকুর। আজ শনিবার গাইবান্বধা, বগুড়া,  সিরাজগঞ্জ এবং পাবনায় নির্বাচনী প্রচারণা সমাবেশে অংশ নিচ্ছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ১৩ নভেম্বর ২০২৬
খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950