দেশ ও প্রজন্মের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

১০ জানুয়ারি ২০২৬, ১১:০৮ AM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘হ্যাঁ’ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা। আজ শনিবার (১০ জানুয়ারি) দলটির ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান দেশবাসীর প্রতি এমন আহ্বান জানান। 

তিনি বলেন, ‘আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। গণভোট মানে জনগণের সরাসরি মতামত, গণভোট মানে জনগণ নিয়ন্ত্রিত রাষ্ট্র। এ গণভোটের মাধ্যমে আমরা অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিপরীতে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।’

তিনি আরও বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ‘হ্যাঁ’ ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান; ‘হ্যাঁ’ ভোট মানে জুলাই সনদের পক্ষে অবস্থান; ‘হ্যাঁ’ ভোট মানে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া ও ‘হ্যাঁ’ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা।

জামায়াত আমির সব রাজনৈতিক দল ও মতের মানুষকে দেশের জন্য দায়িত্ববোধ নিয়ে ভোটে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনার একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার।’

মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকে ‘জানক স্ট্রিট’ প্রদর্শনের ভিডিও ভাইরাল, ডিবির হাতে …
  • ১২ অক্টোবর ২০২৬
শিশুদের শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যান্সারের কারণ, জেনে নিন
  • ১২ অক্টোবর ২০২৬