বগুড়া-৪ আসনে মোশারফ হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা

০৩ জানুয়ারি ২০২৬, ০৪:১২ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ PM
মোশাররফ হোসেন

মোশাররফ হোসেন © ফাইল ছবি

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনেধানের শীষের প্রার্থী বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাবেক এমপি মোশারফ হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় দিন শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান বলেন, মোশাররফ হোসেনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনও ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

প্রসঙ্গত, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মো. মোশারফ হোসেন বিএনপির মনোনয়ন লাভ করে বগুড়া-৪ আসন থেকে বিপুল পরিমাণ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬