অফিসে আমার ছবি নয়, আপনার সন্তানের ছবি ঝুলান: ইউক্রেন প্রেসিডেন্ট

২৯ মে ২০১৯, ০৫:৪৫ PM

ইউক্রেনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যেন চমক দিতে সিদ্ধহস্ত। দেশের প্রত্যেককে নিজের অফিসে সন্তানদের ছবি ঝোলানোর আহ্বান করেছেন ইউক্রেনের নবনির্বাচিত কৌতুকাভিনেতা এই প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আপনাদের অফিসে আমি আমার ছবি ঝুলন্ত অবস্থায় দেখতে চাই না। প্রেসিডেন্ট কোনো প্রতিমা বা আইকন নয়। বরং, অফিসে নিজের সন্তানদের ছবি ঝুলান আর যেকোনো সিদ্ধান্ত নেবার সময় সেদিকে তাকান।’

তিনি আরও বলেন, ‘আমরা দেশকে সব সম্ভাবনা দিয়ে গড়বো যেখানে আইনের চোখে সবাই হবে সমান এবং শাসনকাজ চলবে সততা ও স্বচ্ছতার সঙ্গে। আর তা বাস্তবায়ন করতে আমাদের প্রয়োজন জনগণের শাসন, যারা জনগণের জন্য কাজ করবে।’

উল্লেখ্য, নির্বাচনে দাঁড়াবার আগে জেলেনস্কির কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না এবং তিনি একবার টেলিভিশনে মজা করে প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করেছিলেন। গেল এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে ৭৩ শতাংশের বেশি ভোট পেয়ে অভিজ্ঞ রাজনীতিবিদ প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোকে পরাজিত করে পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসেন জেলেনস্কি।

অথচ নির্বাচনের আগ পর্যন্ত তিনি ছিলেন একজন কৌতুকাভিনেতা! ইউক্রেনের সবচেয়ে জনপ্রিয় কৌতুকাভিনেতা। ইউক্রেনে প্রচারিত ব্যঙ্গাত্মক টিভি শো ‘সার্ভেন্ট অব দ্য পিপল’-এ অভিনয় করতেন তিনি। নির্বাচনে বিজয়ের পর জনগণের উদ্দেশে বলেছিলেন, ‘আমি কখনো আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না’। চমক আর প্রতিশ্রুতির ধারাবাহিকতা যেন বজায় রাখবেন জেলেনস্কি। সোমবার দেয়া উদ্বোধনী বক্তব্যে তাই প্রতিফলিত হলো।

 

 

 

 

 

শিক্ষার্থীরা নতুন বই পাবে বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষাপ্রতিষ…
  • ১০ অক্টোবর ২০২৬
রাবির ২৮ নবীন শিক্ষার্থীকে সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল রাকসু
  • ১০ অক্টোবর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এরিয়া ইনচার্জ, আবেদন ৩১ অক্টোবর…
  • ১০ অক্টোবর ২০২৬
খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ
  • ১০ অক্টোবর ২০২৬
বাবাকে না জানিয়েই বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি, বাজিমাত …
  • ১০ অক্টোবর ২০২৬
আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে জরুরি চিঠি
  • ১০ অক্টোবর ২০২৬