ভিপি নুরের আসন

দুদিন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মামুন, আজ বহিষ্কার করল বিএনপি

৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ PM
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন © টিডিসি সম্পাদিত

দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে বহিষ্কার করা হয়েছে। তবে হাসান মামুন জানান, বহিষ্কারের দুদিন আগেই গত ২৮ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর পদত্যাগ জমা দিয়েছেন তিনি। 

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে হাসান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, আসনটিতে নুরুল হক নুরের সাথে সমঝোতা করায় নিজস্ব প্রার্থী দেয়নি বিএনপি। কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে তৃণমূল নেতাকর্মীদের দাবির মুখে সোমবার মনোনয়ন জমা দিয়েছেন হাসান মামুন।

এ বিষয়ে হাসান মামুন জানান, বিএনপির সিদ্ধান্ত পুর্ব নির্ধারিত, আমি গত ২৮ ডিসেম্বর পদত্যাগপত্র জমা দিয়েছি।নেতাকর্মীদেরকে সর্বোচ্চ ধৈর্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি।

জানা গেছে, এই আসনে যুগপৎ শরীক হিসেবে বিএনপির সমর্থন পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9