খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিতর্কিত পোস্ট ডাকসু নেতার, নেটিজেনদের ক্ষোভের মুখে দুঃখ প্রকাশ

৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ PM
ডাকসু নেতা আবদুল্লাহ আল মিনহাজ ও খালেদা জিয়া

ডাকসু নেতা আবদুল্লাহ আল মিনহাজ ও খালেদা জিয়া © টিডিসি সম্পাদিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার পর ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার মৃত্যুর পর ফেসবুকে তিনি লেখেন, ‘জকসু নির্বাচনকে ভয় পেয়েই কি আজকে ভোরে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা?’

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পরবর্তী সময়ে পোস্টটি সরিয়ে ফেলে ক্ষমা চেয়ে ফেসবুকে মিনহাজ লিখেছেন, ‘জকসু নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে আমি পূর্বে যে পোস্ট করেছিলাম, সেটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ভুলটি সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।’

এর আগে বিতর্কিত ওই পোস্টে ডাকসুর এই নেতা লিখেছিলেন, ‘জকসু নির্বাচনকে ভয় পেয়েই কি আজকে ভোরে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা? গতকাল সালাহউদ্দিন সাহেব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কল দিয়ে নির্বাচন স্থগিত করতে বলেছেন। নির্ভরযোগ্য তথ্য থেকে শুনেছিলাম, জামাতের ৩ তারিখের মহাসমাবেশকে সামনে রেখে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা দিবে ২ তারিখে। সমাবেশ স্থগিত হয়ে যাওয়ায় জকসুতে পুঁজি করা গেল। আপসহীন দেশনেত্রী দেশের জন্য সবটুকু করে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত নিজের ছেলের থেকে লাশের রাজনীতির শিকার হওয়া থেকে মুক্তি পেলেন না। আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করুন।’

তাঁর এই ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9