এনসিপি-অলি আহমদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নায়ক সোহেল রানার

২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ PM
অভিনেতা সোহেল রানা

অভিনেতা সোহেল রানা © সংগৃহীত

জামায়াতসহ ইসলামী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেতা ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেও চলতি বছরে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি।

এবার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট করার সিদ্ধান্ত নিয়ে চুপ থাকলেন না মাসুদ পারভেজ সোহেল রানা। এক ফেসবুক পোস্টে এনসিপির নাম উল্লেখ না করে লিখেছেন, ‘সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এত দিন জনগণকে কেন বোকা বানালি।’

তবে এনসিপির নাম না উল্লেখ করলেও পোস্টের কমেন্টে বক্সে সেটা স্পষ্ট হয়। এদিকে আরেক পোস্টে সোহেল রানা লিখেছেন, ‘আখতারুজ্জামান, অলি আহমেদ-ধিক তোমাদের দুজনকে।’

সোহেল রানা একজন ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং মুক্তিযুদ্ধ শুরু হলে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধের পর তিনি চলচ্চিত্র জগতে আসেন এবং প্রযোজক হিসেবে ‘ওরা ১১ জন’ (১৯৭২) নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যেখানে মুক্তিযোদ্ধাদেরই অভিনয় করানো হয়েছিল।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬