আদর্শিক লড়াইয়ের বিজয়ে ছাত্র আন্দোলনকে প্রস্তুত থাকতে হবে: চরমোনাই পীর

২৭ মে ২০১৯, ০৭:৩১ PM
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম © সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, পৃথিবীতে যতগুলো সফল বিপ্লবের মাধ্যমে আদর্শিক পরিবর্তন হয়েছে তা তরুণ ও ছাত্রসমাজের মাধ্যমেই হয়েছে। এমনকি পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে আমাদের দেশের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো অধিকার আদায়ের সংগ্রামে ছাত্রদের অংশগ্রহণ ছিল সবচে বেশি। সুতরাং দেশে বর্তমানে যে আদর্শিক লড়াই চলছে সেখানে বিজয়ী হতে ইশা ছাত্র আন্দোলনকে প্রস্তুত থাকতে হবে।

সোমবার বিকেলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মজলিশে শুরার জরুরী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, দেশে বর্তমানে বহুমুখী আদর্শিক লড়াই চলছে। আওয়ামীলীগ ভারত থেকে আদর্শ ধার করে তা প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। বিএনপি আমেরিকার থেকে ধার করা গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠায় লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে। জামায়াত পাকিস্তান থেকে ধার করা আদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে গিয়ে দেশের বৃহৎ জনগোষ্ঠীর রোষানলে পতিত হয়েছে। অথচ এর কোনটাই দেশে  স্থায়ী শান্তি, টেকশই উন্নয়ন ও মানবতার মুক্তির জন্য যথাযথ ভূমিকা পালনে সক্ষম নয়।

পীর সাহেব বলেন, দেশে স্থায়ী শান্তি, টেকশই উন্নয়ন ও মানবতার মুক্তির একমাত্র পথ হলো রাসূলুল্লাহ সা. প্রদর্শিত মদিনার সেই আদর্শ। আমরা সেই মদিনার আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করছি।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মজলিশে শুরার সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরামের সঞ্চালনায় মজলিশে শুরার অধিবেশনে সেশনের বিগত তিন মাসের জনশক্তির রিপোর্ট গ্রহণ ও নতুন কর্মনীতি প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি এম.হাছিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুজ্জাহের আরেফী, প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিনসহ মজলিশে শুরার সদস্যবৃন্দ।

মজলিশে শুরার জরুরী অধিবেশনে সভাপতির বক্তব্যে শেখ ফজলুল করীম মারুফ বলেন, দেশের শিক্ষার্থীদের বড় একটি অংশ তাদের অধিকার আদায়ের সংগঠন হিসেবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপর আস্থাশীল। অতএব দেশের ত্রিধারার শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে পেছনের সময়গুলোর মত আমাদেরকে রাজপথে থাকতে হবে। ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, পর্যাপ্ত ক্লাসরুম, মানসম্মত আবাসিক হল এবং প্রয়োজনানুযায়ী শিক্ষা উপকরণ পেতে শিক্ষার্থীদের পাশে থাকবো আমরা।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক মাম…
  • ১৮ মার্চ ২০২৬
যুদ্ধে যে কারণে ইরানের পাশে নেই ‘মুসলিম বিশ্ব’
  • ১৮ মার্চ ২০২৬
বেফাকের ফল প্রকাশ, ফযিলতে শীর্ষ ১০ মাদরাসা
  • ১৮ মার্চ ২০২৬
ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে শিক্ষাবিদ ড. মামুন আহমেদের য…
  • ১৮ মার্চ ২০২৬
ছয় মাসের সেমিস্টার শেষ চার মাসে, 'ভমিটিং স্টাডির' দিকে ঝুঁক…
  • ১৮ মার্চ ২০২৬
টানা ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টির আভাস
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence