ঈদের দিনেও রাজু ভাস্কর্যে অবস্থান করবেন ছাত্রলীগের পদ বঞ্চিতরা

২৭ মে ২০১৯, ১২:২৯ PM

© টিডিসি ফটো

ছাত্রলীগের পূর্ণাঙ্গ ৩০১ সদস্য বিশিষ্ট কমিটি থেকে বিতর্কিতদের বাদ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান করবেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। দাবি না মানা হলে পবিত্র ঈদুল ফিতরের দিনও সেখানে অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন তারা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের পদ বঞ্চিতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তাৎক্ষণিক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান। ছাত্রলীগে পূর্ণাঙ্গ কমিটিতে বিবাহিত, মাদকাসক্ত, অছাত্রদের-অনপুপ্রবেশকারীদের অবস্থান আছে অভিযোগ করে গত ১৩ তারিখ পূর্ণাঙ্গ কমিটিতে দেওয়ার পর থেকে এই অংশটি আন্দোলন করছেন।

গতকাল রাতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাওয়া হবে এমন খবরে তারা রাজু ভাস্কর্যে অবস্থান নেন।

সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে ছাত্রলীগের গত কমিটির উপ দপ্তর সম্পাদক শেখ নকিবুল ইসলাম সুমন বলেন, ‘আমরা এখানে অবস্থান করব, ঈদ আমরা ঢাকায় করার প্রস্তুতি নিয়েছি। যদি আমাদের এই সমস্যার সুষ্ঠু সমাধান না দেওয়া হয় তাহলে রাজু ভাস্কর্যে অবস্থান করব। ঈদের দিন আমরা রাজু ভাস্কর্যে থাকব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি বিএম লিপি আক্তার বলেন, ‘আমি সবার সঙ্গে আছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয় হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের মূল দাবি হলো ছাত্রলীগের গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক মাদকাসক্ত, বিবাহিত, জামায়াত-শিবির পরিবারের যারা; তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান।’

তিনি বলেন, ‘১৭ জনের একটি লিস্ট দিয়েছেন। ১১দিন আগে তাদের নাম ঘোষণা করা হলেও তাদের পদ শূন্য ঘোষণা করা হয়নি এবং তাদেরকে নিয়ে আজকে ফুল দিতে যাচ্ছে ছাত্রলীগ। এই ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

লিপি আক্তার আরও বলেন, ‘ধানমন্ডির ৩২ নম্বর একটি পবিত্র জায়গা। সেখানে জাতির কলঙ্কিত যারা, তাদের নিয়ে কোনোভাবে ফুল দিতে যেতে পারে না। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এসময় পাশে অবস্থান করা ছাত্রলীগের পদ বঞ্চিতরা ‘শেইম শেইম’ বলে নিন্দা জানান।

আন্দোলনকারীরা বলেন, ‘ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যে ১৭জন বিতর্কিত নেতাদের নাম গণমাধ্যমে প্রকাশ করেছিলি এবং বলেছিল ২৪ ঘণ্টার মধ্যে তাদের সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হবে। কিন্তু আজ ১১দিন অতিবাহিত হলেও এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এসময় তারা অভিযোগ করেন, ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক নিজ থেকেই যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো তো রক্ষা করেইনি বরং আজ বিতর্কিতদের নিয়ে আমাদের প্রচণ্ড আবেগ অনুভূতির জায়গা বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানাতে যাচ্ছে।

ধানমন্ডি ৩২ এর মত পবিত্র জায়গায় বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগের ব্যানারে বিতর্কিত ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধুকে অবমাননার শামিল বলেও মন্তব্য করেন তারা।

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence