৩০০ ফিটের উদ্দেশে রওনা হলেন তারেক রহমান, কোন গাড়িতে উঠেছেন?

২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ PM
তারেক রহমানকে বহনকারী বাস

তারেক রহমানকে বহনকারী বাস © ভিডিও থেকে সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে ৩০০ ফিটের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৩ মিনিটে ৩০০ ফিটের উদ্দেশে রওনা দেয় তাকে বহনকারী গাড়ি বহর।

জানা গেছে, তারেক রহমানের জন্য তৈরিকৃত বুলেটপ্রুফ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। গাড়িটি বাংলাদেশের পতাকার রঙে রঙ করা হয়েছে। এ সময় তার গাড়ি বহরকে ঘিরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের ব্যাপাক তৎপরতা দেখা গেছে।

এর আগে বেলা ১১টা ৪৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে। বিমান থেকে নামার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানান। পরে ভিআইপি  লাউঞ্জে তারেক রহমানের গলায় ফুলের মালা পরিয়ে দেন তার শাশুড়ি।

এর আগে ৯টা ৫৮ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর ফ্লাইটটি বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
 
স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিটে) হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশে সপরিবারে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 
দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক লাইনের একটি স্ট্যাটাসে নিজের আবেগ তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি লিখেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।
 
বিমান সূত্র জানিয়েছে, ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে আসেন তারেক রহমান। রুট ছিল লন্ডন হিথ্রো–সিলেট–ঢাকার। ফ্লাইটে তারেক রহমানের জন্য বিশেষভাবে A1 সিট বরাদ্দ করা হয়।

তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া, তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজনও আছেন তাদের সঙ্গে দেশে ফিরেছেন।

মাস্টার্সের রেজাল্টে ৪-এ ৪ পেলেন ঢাবি শিবির নেতা 
  • ২০ মে ২০২৬
জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা: মূকাভিনয়ে দেশসেরা সাতক…
  • ২০ মে ২০২৬
টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ব…
  • ২০ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণের সিদ্ধান্ত স্বৈরতান্ত্রিক ম…
  • ২০ মে ২০২৬
‘জেনারেল’ থেকে ‘মাল্টিকেয়ার স্পেশালাইজড’ হলো কুর্মিটোলা হা…
  • ২০ মে ২০২৬
পাখিবন্ধু আকাশকলি দাসের পাখির অভয়াশ্রম সংরক্ষণের নির্দেশ হা…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081