তারেক রহমানের জন্য বিমানবন্দরে প্রস্তুত বুলেটপ্রুফ বাস

২৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ PM
লাল-সবুজ রঙে সজ্জিত বাসটি প্রস্তুত তারেক রহমানের জন্য

লাল-সবুজ রঙে সজ্জিত বাসটি প্রস্তুত তারেক রহমানের জন্য © সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের বেশি সময়ের নির্বাসিত জীবন শেষে ঢাকায় পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিমানবন্দরের সিআইপি গেটে তাকে বহন করার জন্য বিশেষভাবে প্রস্তুত একটি বুলেটপ্রুফ বাস এসে পৌঁছেছে। একইসঙ্গে বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, লাল-সবুজ রঙে সজ্জিত বাসটিতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশালাকার প্রতিকৃতি শোভা পাচ্ছে। বাসের গায়ে তারেক রহমানের জনপ্রিয় স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’সহ গণতন্ত্র রক্ষা ও রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন বার্তা ফুটে উঠেছে। জানালার সুরক্ষা নিশ্চিত করা এই বাসটি ঘিরে সিআইপি গেট এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন: তারেক রহমান ঢাকায়

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে এই বিশেষ বাসে চড়ে তারেক রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন। সেখানে তিনি চিকিৎসাধীন তাঁর অসুস্থ মা খালেদা জিয়ার খোঁজ নেবেন।

জানা গেছে, হাসপাতালে যাওয়ার পথে ৩০০ ফিট এলাকায় নবনির্মিত ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে’ আয়োজিত একটি জনসমাবেশে তাঁর সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পুরো সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির এই শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিমানবন্দর এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবসহ বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। নেতা-কর্মীদের ভিড় সামলাতে এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া, তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজনও আছেন তাদের সঙ্গে।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950