অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে—জাইমা রহমানের পোস্ট

২৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ AM
সিলেটে তারেক রহমান

সিলেটে তারেক রহমান © সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সিলেটে বিমান অবতরণের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে’।

এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ সূত্রমতে, নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি ২০২-এ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) চড়ে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরছেন। সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ফ্লাইটটি।

এর আগে, লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) তাকে নিয়ে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট। 

তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া, তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজনও আছেন তাদের সঙ্গে।

ইবিতে দেশীয় অস্ত্র মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় মিলেছে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে আয়োজিত হলো বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাসিক ভাতাসহ ১৭ ইন্টার্ন নিয়োগ দেবে বিদ্যুৎ, জ্বালানি ও খণি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অবসর ভাতা না পাওয়া শিক্ষকদের যেসব কাগজপত্র পাঠাতে হবে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জমি দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় পুলিশে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9