একাই ৪ আসনে মনোনয়নপত্র তুললেন তিনি

২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ PM
এম এ এইচ সেলিম

এম এ এইচ সেলিম © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে চমক দেখালেন সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। একাই জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাগেরহাট-৩ আসনের (রামপাল-মোংলা) মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তার অনুসারীরা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে তিনি বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী), বাগেরহাট-২ (সদর-কচুয়া) এবং বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন। সর্বশেষ বাগেরহাট-৩ আসন যুক্ত হওয়ায় চারটি আসনেই তাঁর মনোনয়ন সংগ্রহ সম্পন্ন হলো।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে এম এ এইচ সেলিমের ছেলে মেহেদী হাসান বলেন, ‘আমরা চারটি আসন থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন বাগেরহাটবাসীর সেবা করতে পারি।’

নি আরও জানান, মনোনয়নপত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাকি কোনো দলের হয়ে নেওয়া হয়েছে—সে বিষয়ে পরে জানানো হবে।

এদিকে বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ, মশালমিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। বাগেরহাট-১ ও বাগেরহাট-৪ আসনের ক্ষেত্রে বিএনপির মনোনীত দুই প্রার্থী সাবেক আওয়ামী লীগের নেতা বলে উল্লেখ করে তাদের প্রত্যাখ্যানের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9