আরও এক আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ PM
বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের নেতৃত্বে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজ, ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাফর হোসেন, ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মনির আহাম্মদ সম্রাটসহ দলীয় নেতাকর্মীরা। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপি চেয়ারপারসনের পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক।’

এর আগে, আজ বেলা দেড়টার দিকে বগুড়া–৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে খালেদা জিয়ার পক্ষে তার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। 

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ-শামীম
  • ০৩ নভেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে ছড়ানো অপতথ্য অনেকক্ষেত্রে অতির…
  • ০৩ নভেম্বর ২০২৬
মোদীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর
  • ০৩ নভেম্বর ২০২৬
‘স্যরি’ বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়?
  • ০৩ নভেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগে ওএসডি থেকে উপপরিচালক, সমালোচনার পর আবারও …
  • ০৩ নভেম্বর ২০২৬
এশিয়া কাপের দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির-নাঈম
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950