অসহায় শিক্ষার্থী বাইজিদ হোসেনের পাশে তারেক রহমান

২২ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ PM
বাইজিদ হোসেনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

বাইজিদ হোসেনের পাশে দাঁড়ালেন তারেক রহমান © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শ ও সহায়তায় বগুড়ার অসহায় শিক্ষার্থী মো. বাইজিদ হোসেনের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানী ঢাকার ২/২১, ব্লক-বি, বাবর রোড, মোহাম্মদপুরে বাইজিদ হোসেনের সাথে সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবারে’র একটি প্রতিনিধি দল।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারে’র আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। রুমন বাইজিদের সাথে সাক্ষাৎ করে তার কৃত্রিম পা সংযোজনের পরের অবস্থা দেখেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারে’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রনি, শেকৃবি ছাত্রদল নেতা মিসবাউল আলম, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২০২৪ সালে বগুড়ার অসহায় শিক্ষার্থী বাইজিদ হোসেন এক্সিডেন্টে মারাত্মক আহত হওয়ায় তার ডান পা কেটে ফেলতে হয়। এরপর তার আবেদনের প্রেক্ষিতে কৃত্রিম পা সংযোজন করে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রতি উপজেলায় গণগ্রন্থাগার স্থাপন: জিয়াউর রহমানের স্বপ্নপূর…
  • ১১ জুন ২০২৬
ঢাকার ৫৬ খাল দখলমুক্ত ও পুনঃখননের পরিকল্পনা
  • ১১ জুন ২০২৬
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা নিহত, প্রতিবাদে …
  • ১০ জুন ২০২৬
‘স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি দমন না করেন, জাতি আপনাকে দমন ক…
  • ১০ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী…
  • ১০ জুন ২০২৬
বিইউবিটিতে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান
  • ১০ জুন ২০২৬
×