ভারত নির্বাচন: কানহাইয়া-প্রকাশ রাজের কী খবর?

২৪ মে ২০১৯, ০৯:৩৩ AM

কট্টর মোদী বিরোধী হিসেবে কানহাইয়া কুমার ও অভিনেতা প্রকাশ রাজ পরিচিতি পেয়েছিলেন। কিন্তু ভোটের ময়দানে বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে কার্যত মুখ থুবড়ে পড়লেন দু’জনেই।

নির্বাচন ঘোষণার আগে থেকেই বেগুসরাই কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছিলেন জেএনইউ ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার। তাঁর প্রচারে গিয়েছেন দেশের নামীদামি তারকারা। দল বেঁধে কানহাইয়ার হয়ে প্রচার করেছেন জেএনইউয়ের পড়ুয়ারাও। কিন্তু ভোটে শেষ রক্ষা হল না। বিজেপির হেভিওয়েট প্রার্থী গিরিরাজ সিংহের কাছে ৪ লক্ষেরও বেশি ভোটে হেরে গেলেন তরুণ সিপিআই প্রার্থী।

কানহাইয়ার জনপ্রিয়তাকে মোকাবিলা করতে নাওয়াদা থেকে ঝানু রাজনীতিবিদ গিরিরাজ সিংকে বেগুসরাইয়ে নিয়ে আসে বিজেপি। যদিও গিরিরাজ বেগুসরাইয়ে নির্বাচন করতে রাজি ছিলেন না, এমনকি শুরুর দিকে নির্বাচনী প্রচারণায়ও নামতে চাননি। কিন্তু সেই গিরিরাজের কাছেই ভরাডুবি ঘটেছে কানহাইয়ার। ফলাফলে দেখা যাচ্ছে, লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল-আরজেডি প্রার্থী তানভীর হাসান পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ভোট, কানহাইয়া কুমার পেয়েছেন ২ লাখ ৬১ হাজার ভোট। আর বিজয়ী গিরিরাজ পেয়েছেন ৬ লাখ ৬৮ হাজার ভোট।

অন্যদিকে বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অভিনেতা প্রকাশ রাজ। ফল প্রকাশের পর দেখা গেল, নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা অভিনেতা প্রকাশ রাজের জামানত বাজেয়াপ্ত হয়েছে। মাত্র ২.৪১ শতাংশ ভোট পেয়েছেন তিনি। প্রকাশ রাজ মোট ভোট পেয়েছেন ২৮ হাজার ৯০৬। বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী পেয়েছেন ৬,০১,১৭০ টি ভোট।

পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের মারধরের ঘটনায় রাবিতে বিশেষ সিন্ডিকেট ১৫ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬
শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন পেতে দেরি কেন, জানাল অর্থ বিভ…
  • ১০ অক্টোবর ২০২৬