ক্রস চেক না করে বক্তব্য, দুঃখ প্রকাশ রিজভীর

১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ PM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © সৌজন্যে প্রাপ্ত

অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এবং এ ছাড়াও শরিফ ওসমান হাদিকে আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসুর ভিপির চা খাওয়ার দৃশ্যটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ দুইটি বিষয় ছিল ভিত্তিহীন এবং এআই জেনারেটেড।

বিবৃতিতে আরও বলা হয়, ক্রস চেক না করে উল্লিখিত বিষয় দুটি নিয়ে আজ দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সভায় বক্তব্য রাখি। এই অনিচ্ছকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত।

স্কুলে ভর্তি, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা
  • ১৩ অক্টোবর ২০২৬
আইনজীবী তালিকাভুক্তির বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
রাজধানীর পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
  • ১৩ অক্টোবর ২০২৬
অধ্যক্ষের পুনর্বহালের দাবিতে নার্সিং অধিদপ্তরে শিক্ষার্থীদে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ময়লা ফেলা নিয়ে বিরোধ, মাথা ফাটল অভিনেতা সমু চৌধুরীর
  • ১৩ অক্টোবর ২০২৬
মহেশপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু
  • ১৩ অক্টোবর ২০২৬