হাদির অবস্থা খুবই খারাপ, চিকিৎসক বলছেন, ‘বেঁচে আছেন আল্লাহর ইচ্ছায়’: রাশেদ খান

১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ PM
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান © সংগৃহীত

ওসমান হাদীকে ছাত্রলীগের দুর্বৃত্তরা গুলি করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, বর্তমানে  হাদির অবস্থা খুবই খারাপ, চিকিৎসক জানিয়েছেন তিনি বেঁচে আছেন আল্লাহর ইচ্ছায়। এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই।

শনিবার (১৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে শরীফ ওসমান হাদীকে দেখতে এসে হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, ওসমান হাদী যদি আমাদের মাঝে ফিরে না আসে, তাহলে এর জবাবদিহিতা সরকারকেই দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারেন না। আমাদের মতে, স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকরভাবে কাজ করতে পারবে না।

তিনি আরও বলেন, সরকার যদি আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চায়, তাহলে প্রথম পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে। ওসমান হাদীর ওপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে, যারা ওসমান হাদীর ওপর গুলি চালিয়েছে, তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী দুর্বৃত্তরা অন্তত ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে। তারই অংশ হিসেবে ওসমান হাদীর ওপর হামলা চালানো হয়েছে। এই দুর্বৃত্তরা তার সঙ্গে বন্ধুর মতো মিশেছে এবং একাধিকবার তার অফিসে যাতায়াত করেছে।

রাশেদ খান আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে ঘৃণ্য পরিকল্পনা গ্রহণ করেছে, সে বিষয়ে তিনি দুইজন উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950